প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি তুলে ধরেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়ে এক চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন সরকার সংকট মোকাবিলায় দেশের জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের ৭ মাসের মাথায় ২ দফা জ্বালানির মূল্যবৃদ্ধির মাধ্যমে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহণসহ শিল্প উৎপাদনে ভাড়া ও মূল্য বৃদ্ধি করবে। এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে ফিরে এসে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, কোথাও ভর্তুকি দেবে, এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের এই মুহুর্তে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন