প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে ভর্তির আবেদন শুরুর আগে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাখিল পরীক্ষার তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীর অনুমতি ছাড়াই অনলাইনে আবেদন করার নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দাখিল পরীক্ষাসংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। এই তথ্য ব্যবহার করে তারা শিক্ষার্থীর সম্মতি ছাড়াই অনলাইনে আলিম ভর্তির আবেদন সম্পন্ন করে দিচ্ছে।
মাদরাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে তারা এ ধরনের প্রতারণার শিকার না হন। ভর্তি কার্যক্রমে অন্য কারো দেওয়া মোবাইল নম্বর ব্যবহার না করে শিক্ষার্থীদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বোর্ড আরও জানায়, যদি শিক্ষার্থী বা অভিভাবকের সঙ্গে প্রতারণার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, কোনো মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের অনলাইন প্যানেল বা সার্ভার বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাঠদান কার্যক্রম স্থগিত করার মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন