প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (ক্যাডেট কলেজসমূহ ব্যতীত) উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে ১৭ হাজার ৪১০ জন কৃতকার্য হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। সামগ্রিক মূল্যায়নে, প্রতিষ্ঠানগুলো থেকে পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশে পৌঁছেছে এবং কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ২০ দশমিক ৭৯ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন