প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে সাংগঠনিক সব পদ হারিয়ে বিপাকে পড়েছেন জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল। সম্প্রতি তাকে চারটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় মহানগর সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে, ইসমাইলকে নিয়ে বাড়াবাড়ি করলে তার স্ত্রীর মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই নারীর স্বামী। এ নিয়ে প্রবাসী ও তার স্ত্রীর পরিবারের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসমাইলের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে ওই নারী প্রাণের ভয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাদের ডিভোর্স সম্পন্ন হয়।
জানা যায়, ২০২৩ সাল থেকে ওই নারীর ব্যবহৃত ডিভাইসগুলো নজরদারিতে রেখেছিলেন তার সিঙ্গাপুরপ্রবাসী স্বামী। সেই প্রবাসীর আত্মীয়-স্বজনরা তাদের অনৈতিক সম্পর্কের যাবতীয় প্রমাণাদি মহানগর জামায়াতকে সরবরাহ করেন।
জামায়াতের দলীয় তদন্ত কমিটি সব অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রতিবেদন মহানগরকে প্রদান করে। এর পর ৭ অক্টোবর ইসমাইলকে চান্দগাঁও থানা আমিরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে ৮ অক্টোবর ইসমাইলের পরিবর্তে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা আমিরের দায়িত্ব দেওয়া হয় জামায়াত কর্তৃপক্ষের পক্ষ থেকে।
এদিকে, ইসমাইল এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দাবি করে নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন