প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি বছরে দ্বিতীয়বার চীন সফর করে উষ্ণ অভ্যর্থনা লাভ করেছেন। বিমানবন্দরের পরিবেশ ছিল উৎসুক জনতার উপস্থিতিতে ভরপুর, যেখানে সামরিক বিমানের মহড়া, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলিঙ্গন ছিল।
এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তরুণ-তরুণীরা স্বাগত জানান। গোলাপি ও হালকা নীল পোশাক পরিহিত এসব তরুণ-তরুণীর হাতে ছিল ফুল। তারা বিমানবন্দর এলাকা ‘ওয়েলকাম’ স্লোগানে মুখরিত করে তোলে।
বিমানের সিঁড়ি দিয়ে নামার পর ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে আলিঙ্গন করেন। এ সময় এক কিশোরী মার্কিন প্রেসিডেন্টের হাতে ফুলের তোড়া তুলে দেয়। পরবর্তী সময়ে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি করমর্দন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি গার্ড অব অনার দল উপস্থিত ছিল। এছাড়া পাঁচটি সামরিক বিমান বিমানবন্দরের আকাশে উড়ে যায়, যা গোলাপি, নীল ও হলুদ রঙের ধোঁয়ার রেখা তৈরি করে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত শি জিনপিংয়ের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের পূর্ববর্তী সফরের উল্লেখ করা হয়। শি স্মরণ করেন, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প ও তার স্ত্রী তাকে স্বাগত জানাতে বিশেষভাবে বিমানবন্দরে গিয়েছিলেন এবং তার সম্মানে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
শি বলেন, ‘চীন সৌজন্যবোধের দেশ। পারস্পরিক সৌজন্য ও প্রতিদানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে দেশটির।’
ট্রাম্পকে আবারও চীন সফরে স্বাগত জানিয়ে শি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের সঙ্গে বিস্তারিত মতবিনিময়ের প্রত্যাশা করছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন