প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল এবং চেলসির মধ্যে একটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচের প্রাক্কালে আত্মবিশ্বাসী সুরে ইংলিশ তারকা কোল পামার জানিয়েছেন, তারা এই ম্যাচে ভালো কিছু করার জন্য প্রস্তুত রয়েছেন।
আর্সেনালের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক জয়হীন রেকর্ডকে গুরুত্ব না দিয়েই আক্রমণাত্মক ফুটবল খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারের মাধ্যমে ‘
বিশেষ ই–মেল সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন পামার।
তিনি বলেন, ‘এবার আমাদের টিম আরও ভালো। আমরা ভালো কিছু করবই।
ভক্তদের কাছে আদর করে কোল্ড পামার নামে পরিচিত তিনি। কারণ, গোল সেলিব্রেশনে ঠান্ডায় কেঁপে যাওয়ার মতো অভিনয় করেন। কয়েক মাস আগে নতুন একটি আইস ব্র্যান্ড বাজারে এনেছেন পামার, যার নাম ‘কোল্ড্।
এই ব্র্যান্ডের মাধ্যমে সাধারণ আইস কিউব, বিশেষ আকারের আইস এবং ইলেকট্রোলাইটসসহ আইস বিক্রি করছে তার সংস্থা। মাঠে তার উপস্থিতি আরও ‘কুল’ হয়ে উঠছে।
গত মৌসুমে চেলসি ক্লাব বিশ্বকাপ জিতলেও প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে দশ নম্বরে ছিল। ফলে তারা এবারের ইউরোপের কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না। পামার বলেন, ‘অনেক কিছুই ফ্যাক্টর ছিল।
তবে চোট বড় সমস্যা সৃষ্টি করেছিল।’ গত মৌসুমের মাঝেই চেলসি কোচ এনজো মারেস্কাকে বরখাস্ত করেন। নতুন মৌসুমে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক স্প্যানিশ তারকা জাবি আলোনসো।
স্পেনের সাবেক বিশ্বকাপজয়ী এই কোচ পামারকে কী বলেছেন? ২৪ বছর বয়সী ইংলিশ তারকা জানান, ‘কোচ আমাকে খেলতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ফ্রি হয়ে খেলতে। কারণ, উনি জানেন আমার যখন খেলতে ভালো লাগে, সেই সময়ে আমি কী করতে পারি। আমি নিজেই মাঠের সেই জায়গাটা খুঁজে নিই, যেখানে সবচেয়ে বেশি আঘাত হানতে পারব।’
চেলসি এবার মাত্র ৩১ সেকেন্ডে গোল করে প্রিমিয়ার লিগ শুরু করেছে। জোয়াও পেদ্রোর সেই গোলে অ্যাসিস্ট ছিল পামারের। এই ম্যাচের স্কোরলাইনে তিন ফরোয়ার্ডের নাম ছিল। মজা করে বিখ্যাত আমেরিকান ব্যাঙ্ক ‘জে–পি–মর্গ্যান’ নামে অনেকে ডাকছেন চেলসির তিন ফরোয়ার্ডকে। জোয়াও পেদ্রোর ‘জে’, কোল পামারের ‘পি’ এবং মর্গ্যান রজার্সের ‘মর্গ্যান’— এই তিন শব্দকে মেলাচ্ছেন ভক্তরা।
শেষ পর্যায়ে পামার কিছু জটপট প্রশ্নের উত্তর দিয়েছেন। রাবোনা না প্যানেনকা (ফুটবলে দুটি অত্যন্ত আকর্ষণীয়, শৈল্পিক এবং ঝুঁকিপূর্ণ টেকনিক)— কোন ধরনের গোল করতে চাইবেন? পামারের উত্তর, ‘রাবোনা।’
ডেভিড বেকহ্যামের মতো ফ্রি–কিক গোল করতে চান নাকি উড়তে চাইবেন? পামারের জবাব, ‘উড়তে চাইব।’ যদি ফুটবলার না হতেন, তাহলে কী হতেন? পামার বলছেন, ‘ডিজে।’ কোনও ম্যাচে ১–০ জিততে চাইবেন, নাকি ৫–৪? পামারের উত্তর, ‘৫–৪। যদিও এটা ডিফেন্ডাররা পছন্দ করবে না।’ এখনও পর্যন্ত ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি কী? ‘সম্ভবত ক্লাব বিশ্বকাপ,’ বলেন পামার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন