প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।
সোমবার উপজেলার সমিতিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মদের মালিকানাধীন হাফিজা ট্রেডার্সে নির্ধারিত সীমার অতিরিক্ত সার মজুদের বিষয়টি ধরা পড়ে।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে ও যথাসময়ে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন