প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় প্রথমবারের মতো শনাক্ত হয়েছে ইবোলা রোগী। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে দেশে ফেরার পর রাজধানী নাইরোবিতে মারা যান দেশটির একজন নাগরিক।
কেনিয়ার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী অ্যাডেন ডুয়ালে জানান, আক্রান্ত ব্যক্তি সাত বছর ধরে কঙ্গোতে বসবাস করছিলেন। প্রায় এক মাস অসুস্থ থাকার পর তিনি সড়কপথে কঙ্গো থেকে উগান্ডার রাজধানী কাম্পালায় যান। পরে গত শনিবার বিমানে নাইরোবিতে পৌঁছান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার সময় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে এক স্বজন তাকে নাইরোবি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি হওয়ার পর জ্বর, কাঁপুনি এবং ত্বকের নিচে রক্তক্ষরণ নিয়ে দ্রুত আইসোলেশনে রাখা হয়। স্থানীয় সময় সোমবার গভীর রাতে তার মৃত্যু ঘটে।
কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক প্যাট্রিক আমোথ জানিয়েছেন, ওষুধ সেবনের কারণে আক্রান্ত ব্যক্তির উপসর্গ সাময়িকভাবে ঢাকা পড়ে থাকতে পারে। এ কারণে বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষার সময় তিনি শনাক্ত না হয়ে থাকতে পারেন।
এভাবে পূর্ব কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত তৃতীয় দেশ হিসেবে কেনিয়ার নাম যুক্ত হলো। এই প্রাদুর্ভাব বর্তমানে বিশ্বে নথিভুক্ত দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণ। এতে ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
এর আগে চলতি বছরের শুরুতে উগান্ডায় ২০ জন ইবোলায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল। তবে আগস্ট মাসে দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন