প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। স্পিকার উল্লেখ করেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের আক্রমণ অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর বিষয়। তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হামলার বিষয়টি উপস্থাপন করেন। এর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ নির্দেশনা দেন। অধিবেশনে নাহিদ ইসলাম কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বুধবার রাতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করেন এবং তদন্তের আগেই স্থানীয় থানার ওসির মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংসদ সদস্যদের এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং ও নির্দেশনা দিতে গিয়ে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি বলেন, "একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ একটি গুরুতর ও স্পর্শকাতর ঘটনা। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।"
স্পিকার অধিবেশন কক্ষে উপস্থিত সরকারি দল (ট্রেজারি বেঞ্চ) ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও যথাযথ প্রতিবিধান নিশ্চিত করতে হবে।
এর আগে অধিবেশনের শুরুতে নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়ালে স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেছিলেন। তবে বিষয়টির গুরুত্ব ও জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিরোধীদলীয় চিফ হুইপকে বক্তব্য রাখার সুযোগ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন