প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনুশীলনের সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২২ বছর বয়সী ফুটবলার ওয়ানিস হোনসোর মারা গেছেন। তিনি ফরাসি ক্লাব সাঁ-দেনির হয়ে অনুশীলন করছিলেন। সাবেক ক্লাব এফসি রুয়েন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ক্লাবটির দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অনুশীলনের সময় হঠাৎ করে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় হোনসোরের। চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁকে বাঁচানোর জন্য পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
হোনসোরের ফুটবলের যাত্রা শুরু হয়েছিল রুয়েনের যুব একাডেমিতে। তিনি ক্লাবটির বিভিন্ন বয়সভিত্তিক দলে লাল-সাদা জার্সিতে খেলেছেন। পরে তিনি রিজার্ভ দলে জায়গা করে নেন। ২০২৩-২৪ মৌসুমে রুয়েনের মূল দলের হয়ে ফরাসি প্রতিযোগিতায় তিনটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এই তরুণ। এর মধ্যে ক্লাবটির ঘরের মাঠ স্তাদ দিয়োশঁতে একটি গোলও করেছিলেন তিনি।
হোনসোরের আকস্মিক মৃত্যুতে রুয়েন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি এক বিবৃতিতে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকেরাও এই তরুণ ফুটবলারকে হারানোর জন্য শোক প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন