প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে জেলার ১৪টি নারী দল।
গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্যে বেলুন উড়িয়ে জমকালোভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম মাহাবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, এবং ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, "স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি উপজেলার ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করলে ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে পড়াশোনা ও খেলাধুলায় প্রথম পর্যায়েই থাকবে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নারী ফুটবলারদেরও প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে।"
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, "খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি করে।"
তিনি আরও উল্লেখ করেন, "নারী ফুটবলারদের সুযোগ সৃষ্টি করা গেলে ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। নতুন প্রজন্মকে মাদক ও অনলাইন থেকে দূরে রাখতে আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলা উইমেন্স দলের খেলার মাধ্যমে এ টুর্নামেন্টের পর্দা উঠলো।
এতে ভালুকা উপজেলা দল ২-০ গোলে ময়মনসিংহ সদরকে পরাজিত করেছে। একই দিনে অপর ম্যাচে মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলা নারী দল অংশগ্রহণ করে। আগামী ১ অক্টোবর বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন