প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোর গ্যাং এবং মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের সংশোধনের উদ্দেশ্যে চাঁদপুরের পুলিশ সুপার তাবলীগের আলেমদের বয়ান শোনানোর ব্যবস্থা করেন।
মঙ্গলবার (৯ জুন) রাতে পুলিশ সুপার মো. রবিউল হাসানের নেতৃত্বে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন কিশোর গ্যাং সদস্য এবং মাদকাসক্তদের আটক করা হয়। আটককৃতদের সদর মডেল থানায় নিয়ে এসে তাবলীগের আলেমদের মাধ্যমে বয়ান শোনানো হয়। চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান অপরাধ দমনের জন্য সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে কাজে লাগানোর এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
পরে আটকদের মধ্যে যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা করা হয়েছে। অন্যদের অভিভাবক এনে মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদক সেবীদের আটক করে মামলা করা হচ্ছে। সেইসাথে ইসলামের সঠিক পথে চলার নির্দেশনা ও স্বাভাবিক জীবনে ফিরে আসাতে থানার হাজতে তাবলীগের আলেমদের মাধ্যমে বয়ান শোনানোর উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো যোগ করেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ বিভাগ। গত ৬ মাসের মধ্যে জেলায় ৩৮৪ জনেরও বেশি কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত শহরে টহল দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন