প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে পুলিশের সুরতহাল প্রতিবেদনে নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এই সুরতহাল প্রতিবেদনটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান তৈরি করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত করেন নিহতের খালাতো ভাই জহির হাসান। মরদেহের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক, মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল এবং ছোট ছোট কালো দাঁড়ি ও গোঁফ ছিল। হাত দুটি মাথার সামনাসামনি বাঁকা অবস্থায় ছিল।
নাক থেকে রক্ত বের হয়েছে, তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের সব অঙ্গ স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে পেট ফোলা ছিল। হাতের মুষ্ঠি খোলা অবস্থায় পাওয়া গেছে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তার দ্বারা।
গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফ সৌরি তার মায়ের সঙ্গে শপিং শেষে বাড়িতে ফেরেন। কিছু সময় পর তিনি এক সহকর্মীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন। ২৮ অক্টোবর তার শেষ মেসেজ ছিল- আসছি। এরপর তিনি আর ফিরে আসেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন