প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবেশ সংরক্ষণের এবং সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে গাইবান্ধায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কাজও করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষন কুমার দাশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আওতায় ব্র্যাক রাধাকৃষ্ণপুুর প্রি-প্রাইমারি স্কুল এবং পূর্ব রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৯টি আমগাছের চারা বিতরণ করা হয়।
এসময় তিনি উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোশারফ হোসেন, ডিভিশনাল ম্যানেজার জালাল উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, মনিটরিং অফিসার নির্মলেন্দু ঘোষ, উপজেলা ব্যবস্থাপক রীতা সরকার এবং পরিতোষ সরকার, কর্মী সুমন শাহা ও রবিউল ইসলাম।
বক্তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।
ব্রাক সূত্রে জানানো হয়েছে, ইউপিজি কর্মসূচির সদস্যদের উৎপাদিত চারা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির নির্ধারিত মূল্যে ক্রয় করে বিভিন্ন ব্র্যাক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হচ্ছে। চলতি জুন মাসের মধ্যে সারা দেশে ৩ লাখ ৩৫৩টি এবং গাইবান্ধা জেলায় ২১ হাজার ৮৯৯টি গাছের চারা বিতরণের লক্ষ্য রাখা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে পরিবেশ সুরক্ষা এবং বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার হচ্ছে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধির সুযোগও তৈরি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন