প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সভার সভাপতিত্ব করেন এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী।
সভায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার (আইসিটি) এটিএম সুমন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, সিনিয়র শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আল আমীন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীকে আইনটির বাস্তবায়ন সম্পর্কে সচেতন করা হয়। যখন ছাত্রীরা বাজারে নিত্যপণ্য ক্রয়ের সময় যেসব সমস্যার সম্মুখীন হয়, সেই বিষয়ে প্রশ্ন করলে প্রধান অতিথি সেগুলোর উত্তর প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন