প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট (বিজিপিসি) ২০২৬-এ প্রথমবারের মতো রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী লুবনা সাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগীর মধ্যে লুবনা সাদিয়া প্রিলিমিনারি রাউন্ডেও দ্বিতীয় স্থান অর্জন করেন। গত ৩১ অক্টোবর অনলাইনে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হওয়ার পর ১৩ নভেম্বর ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজক ও ভেন্যু হোস্ট ছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
এদিকে একই প্রতিযোগিতায় রুয়েটের আরও দুই শিক্ষার্থী মাইশা ফারিহা ও ওয়ারদা আহমার ওহানা সেরা ৫০-এর মধ্যে স্থান অর্জন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির মোট ১১ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের র্যাঙ্কিংয়ে স্থান পান।
রুয়েট শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।#
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন