প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১৯ অক্টোবর, ২০২৬ : জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক রাণীভবানী রাজবাড়ির বড় তরফ মন্ডপ, দিঘাপতিয়া রাজবাড়ি মন্ডপ, ভাটোপাড়া মন্ডপ এবং কাদিম সাতুরিয়া দুর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি সরেজমিনে পূজার কার্যক্রম পর্যবেক্ষণ করার সময় মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, "সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনে জেলা প্রশাসন কার্যকর সহযোগিতা দিয়ে যাবে।"
রাজবাড়ি বড় তরফ মন্ডপ কমিটির সভাপতি রঞ্জন সাহা বাসস’কে জানান, "জেলা প্রশাসক আমাদের মাঝে উপস্থিত হওয়া অভূতপূর্ব। আমরা অভিভূত।"
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন