প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের মতলব উত্তর থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যাওয়া রাতুল দেবনাথ (১৩) কে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
রাতুল, ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের পুত্র। সে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
তথ্য অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার পর রাতুলের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার অবস্থান জানাতে না পেরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই মধ্যে ফেসবুকে তার একটি পোস্ট নজরে আসে পরিবারের সদস্যদের, যেখানে লেখা ছিল—‘মিস ইউ মা’। ওই পোস্টের সূত্র ধরে প্রায় ২৪ ঘণ্টা পর বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন
সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোন বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
আরো পড়ুন
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন