প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত হেগের আদালতের সিন্ধু পানি চুক্তি সংক্রান্ত রায় সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে হেগের স্থায়ী সালিসি আদালত যে রায় প্রদান করেছে, সেটিকে ভারতের পক্ষ থেকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। নয়াদিল্লির স্পষ্ট দাবি হলো, আদালতের কোনো আইনি এখতিয়ার ভারতের সার্বভৌম সিদ্ধান্তের ওপর নেই।
সোমবার (৩১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হেগের এই ট্রাইব্যুনালকে ‘অবৈধভাবে গঠিত’ একটি সংস্থা হিসেবে উল্লেখ করেছে। সেইসাথে, হেগের দ্বারা প্রদত্ত সব ধরনের নির্দেশনা অগ্রাহ্য করার সিদ্ধান্তও জানানো হয়েছে।
আদালত নয়াদিল্লিকে পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে, যা ভারতের জন্য অগ্রহণযোগ্য। ভারতীয় টেলিভিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্বের প্রাচীনতম স্থায়ী ফোরাম, কোর্ট অফ আরবিট্রেশন বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ জলবণ্টন চুক্তিটি সম্পূর্ণ কার্যকর রয়েছে এবং ভারতের এটি স্থগিত রাখার জন্য কোনো বৈধ কারণ নেই।
একই সাথে, আদালত জম্মু ও কাশ্মীরের বিরোধপূর্ণ রাতলে ও কিষেণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের কিছু নির্মাণকাজে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশও প্রদান করেছে। ৬৭ বছর আগে প্রতিষ্ঠিত চুক্তিটি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানিবন্টন ব্যবস্থার জন্য প্রণীত হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন