প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর-জীবননগর সড়কের প্রার্থিলা গ্রামের ঈদগাহের সামনে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আহরণ খাতুন (৫৫) নামের এক নারী নিহত হন। এই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত আহরণ খাতুন কাজিরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দত্তনগর জীবননগর সড়কের পাথিলা গ্রামের ঈদগাহের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বিকেল বেলায় পূর্বাশা পরিবহনের একটি বাস জিন্দানগর থেকে জীবননগরের দিকে যাচ্ছিল। একই সময়ে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাওয়ার পথে পাতলা গ্রামের ঈদগাহের সামনে বাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই সংঘর্ষের ফলে ইজিবাইকটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা সকলেই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন