প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি খাল দখলমুক্ত করা এবং খাস সম্পত্তি রক্ষা করার পাশাপাশি ভূমি-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে কঠোর অবস্থান গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। একাধিক উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি খাল ও খাসজমি উদ্ধার করার ফলে সুবর্ণচরে তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তাঁর এসব পদক্ষেপের ফলে সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দখলকৃত খাল, সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি, ভূমি-সংক্রান্ত অন্যান্য অনিয়ম প্রতিরোধে প্রশাসনিক কার্যক্রমকে জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থার মাধ্যমে স্থানীয় ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, সরকারি সম্পত্তি রক্ষা এবং সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত ভোগান্তি কমাতে প্রশাসনের এই সক্রিয় ভূমিকা অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে, প্রভাবশালী মহলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা গ্রহণের ফলে সাধারণ বাসিন্দারা সুফল পেতে শুরু করেছেন। সচেতন মহল মনে করছে, ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে জনগণের প্রশাসনিক আস্থা আরও দৃঢ় হবে।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন মন্তব্য করেন, "সরকারি সম্পদ ও খাল উদ্ধারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।" ইউএনও মহোদয়ের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় বিপুল পরিমাণ সরকারি খাল দখলমুক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে বর্ষা মৌসুমে সুবর্ণচরে জলাবদ্ধতা আর আগের মতো সৃষ্টি হয় না।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, "সরকারি নির্দেশনা অনুযায়ী, আমার প্রশাসনিক নির্দেশে সততা ও সাহসিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করছেন এসিল্যান্ড ছেনমং রাখাইন।" দখলকৃত সরকারি খাল উদ্ধারসহ যেকোনো অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সুবর্ণচর উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন