প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও অন্যান্য সদস্যরা দায়িত্ব গ্রহণের পর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। তিনি এক বৈঠকে মন্তব্য করেন যে, জেলা পরিষদ হবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রোববার সকালে পরিষদের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। জনগণের কল্যাণে কাজ করার জন্য দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই পরিষদ কাজ করবে। তিনি পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। তিনি পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, রুবেল মারমা বক্তব্য রাখেন।
নবনিযুক্ত পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন