প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে আবহা প্রদেশের একটি পাহাড়ি সড়কে নামার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক নোয়াখালী জেলার কামরুল হাসান।
নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানিয়েছেন, মাছ পরিবহনের কাজে ফ্রিজার ভ্যানটি আবহা শহর থেকে জিজান শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িটি পাহাড়ি সড়ক দিয়ে নামছিল। এতে চালক কামরুল হাসান এবং গাড়িতে পাশে থাকা আশরাফ উদ্দিন রনি প্রাণ হারান।
মীর হোসাইন আরো জানান, আশরাফ প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে তিনি সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন