প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় হাতি নিয়ে বিভিন্ন দোকান এবং পথচারীদের কাছ থেকে টাকা সংগ্রহের একটি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ব্যস্ত বাজারে এভাবে টাকা তোলার ফলে স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে চরম ক্ষোভ এবং কৌতূহল সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, দুপুরের সময় এক মাহুত হাতি নিয়ে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তা এলাকায় উপস্থিত হন। এরপর হাতিটিকে বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় উঁচিয়ে টাকা চাইতে দেখা যায়। হাতি দোকানের সামনে আসলে অনেক পথচারী এবং ব্যবসায়ী বাধ্য হয়ে টাকা দেন।
বাজারের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, দোকানের সামনে হাতি এসে দাঁড়ালে বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেকেই টাকা দিতে বাধ্য হয়েছেন। এভাবে প্রতিদিন টাকা তোলা হলে বাজার এলাকায় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।
স্থানীয়দের আশঙ্কা, আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তা একটি অত্যন্ত ব্যস্ত এলাকা। যেকোনো মুহূর্তে হাতিটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। হাতি নিয়ে এভাবে টাকা তোলার জন্য কোনো আইনি অনুমোদন রয়েছে কি না, সে বিষয়ে বন বিভাগ এবং প্রশাসনের স্পষ্ট বক্তব্য দাবি করেছেন তারা।
বিষয়টি নজরে আনলে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন জানান, হাতি দিয়ে টাকা সংগ্রহের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, "সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে মাহুত হাতি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন