প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার নকলায় সার বিক্রয় ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে ডিলারদের গোডাউন, স্টকরেজিস্টার ও সার বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলারের গোডাউন এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে, সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করেন। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্য আদায় কার হচ্ছে কিনা এবং কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সার ডিলারদের অধিকতর সচেতনত থাকার পরামর্শ প্রদান করেন ডিসি ফরিদা ইয়াসমিন।
এ সময় শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান রুপন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মনিরুল ইসলামসহ জেলা-উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত আছে। কৃষককে নিয়ম মেনে সার সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। যথাসময়ে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের স্টক ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। সার ব্যবস্থাপনায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে সার ডিলারদের নির্দেশনা প্রদানের পাশাপাশি কৃষকের কাছে সার বিক্রির রশিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন