প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জীর প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ উঠে এসেছে।
‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ বইয়ে সোনিয়া উল্লেখ করেছেন, ২০১০ সালের দিকে একবার প্রণব মুখার্জী তার সঙ্গে আলাপচারিতায় নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছিলেন।
সোনিয়ার বর্ণনা অনুযায়ী, প্রণব মুখার্জীর মন্তব্যে তার মনে হয়েছিল, প্রবীণ এই কংগ্রেস নেতার নিজের প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। তবে সেদিন সোনিয়া সরাসরি এ বিষয়ে কোনো আলোচনা এগিয়ে নেননি। বরং তিনি নম্রভাবে প্রসঙ্গ পরিবর্তন করেছিলেন বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন।
সোনিয়া প্রণব মুখার্জীর রাজনৈতিক দক্ষতা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন। তার মতে, নিজের প্রত্যাশা পূরণ না হলেও প্রণব মুখার্জী কখনো প্রকাশ্যে সেই অসন্তোষ প্রকাশ করেননি।
পরবর্তীতে কংগ্রেসের পক্ষ থেকে প্রণব মুখার্জীকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয় এবং ২০১২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সোনিয়ার এই স্মৃতিচারণ প্রকাশ্যে আসার পর প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা মুখার্জী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় অবাক হওয়ার কী আছে? তার মতে, উচ্চাকাঙ্ক্ষা থাকা কোনো অপরাধ নয়।
একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বংশানুক্রমিক অধিকারের কারণে কাউকে কোনো পদ, এমনকি প্রধানমন্ত্রীর পদও থালায় সাজিয়ে দেওয়া হয়নি।
সোনিয়ার স্মৃতিকথার এই অংশ নতুন করে সামনে এনেছে কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্ব ও ক্ষমতার সমীকরণ নিয়ে পুরোনো প্রশ্ন।
তথ্যসূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন