প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৫৪ বিদ্যালয়ে ‘প্রস্ফুটিত শ্রেণিকক্ষ’ গড়ে তোলার উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রাথমিক বিদ্যালয়ে ৫৪টি প্রস্ফুটিত শ্রেণিকক্ষ (ব্লুমিং ক্লাসরুম) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সহজভাবে পড়তে এবং ইংরেজি ভীতি দূর করার লক্ষ্যে।
সোমবার (৩১ আগস্ট) পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রস্ফুটিত শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়গুলোতেও একই ধরনের শ্রেণিকক্ষ চালু করা হবে।
আয়োজকরা জানান, প্রস্ফুটিত শ্রেণিকক্ষ গড়ে তোলার উদ্যোগটি ‘যেভাবে শিখেছি বাংলা, সেভাবেই শিখবো ইংরেজি' এই স্লোগানের ভিত্তিতে নেওয়া হয়েছে। সোমবার ৩৫ জন শিক্ষককে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের শ্রেণিকক্ষ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরে এ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ৩৫ জন শিক্ষক বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন। এতে আরো দুই দিন ধরে প্রায় ১০০ শিক্ষককে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। কর্মশালায় শ্রেণিকক্ষের সহায়ক হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁঞার লেখা বইয়ের পাশাপাশি শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লুমিং ক্লাসরুম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. ইলিয়াস উদ্দিন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন। প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁঞা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য তুলে ধরেন।
জহিরুল তাঁর উদ্যোগ সম্পর্কে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি বিদ্যমান। সেই ভীতি দূর করার জন্য এবং সহজ উপায়ে ইংরেজি শেখানোর জন্য একটি প্রক্রিয়া প্রস্তুত করা হয়েছে। শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শিক্ষকরা যদি এর যথাযথ ব্যবহার করতে পারেন, তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ইংরেজিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ব্লুমিং ক্লাসরুমের ওপর বই লেখা থেকে শুরু করে এর সব প্রক্রিয়ার বিষয়ে আমি সহকারী শিক্ষা কর্মকর্তাকে উৎসাহ দিয়েছি। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।’
জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন মন্তব্য করেন, ‘আমার মনে হয় এ ধরনের পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। বিষয়টি যেন প্রধানমন্ত্রী কিংবা সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘সব শিক্ষার্থীর মধ্যেই ইংরেজি ভীতি কাজ করে। কিন্তু ব্লুমিং ক্লাসরুমের মাধ্যমে যেভাবে শেখানো হবে, তা সঠিক ও সহজ উপায়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন