প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস, রিয়াল মাদ্রিদের প্রচার কৌশলকে নাৎসি পার্টির পদ্ধতির সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করেছেন। স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) এবার তার মন্তব্যের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিএসডি জানায়, তেবাসের মন্তব্য ক্রীড়াঙ্গনের মর্যাদা ও শালীনতা রক্ষার বিধি লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালকে অনুরোধ করা হয়েছে। স্পেনের ক্রীড়া আইন অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সতর্কবার্তা, জরিমানা কিংবা সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
গত শুক্রবার, ৬৪ বছর বয়সি তেবাস সামাজিক মাধ্যমে তার মন্তব্য করেন। এর প্রতিবাদে একই দিন লা লিগা সভাপতির পদত্যাগ দাবি করে রিয়াল মাদ্রিদ কড়া বিবৃতি দেয়।
তবে তেবাস দাবি করেছেন, তিনি রিয়ালের আদর্শ কিংবা সমর্থকদের সঙ্গে নাৎসি পার্টির তুলনা করেননি; বরং ক্লাবটির প্রচারণার কৌশল নিয়ে আলোচনা করেছেন।
সিএসডির পদক্ষেপের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তেবাস বলেন, প্রতিযোগিতার সুনাম রক্ষা করা তার দায়িত্ব। যারা প্রতিনিয়ত এর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেন, তাদের জবাব দেয়া সেই দায়িত্বেরই অংশ।
রিয়ালের সঙ্গে তেবাসের বিরোধ নতুন নয়। রেফারিং নিয়ে মতবিরোধসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তেবাস ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তার বর্তমান মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন