প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় ইয়াবা, হেরোইনসহ সকল প্রকার মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি মন্তব্য করেন, মাদক নির্মূলের জন্য মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন এবং এ ক্ষেত্রে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকেলে উখিয়া উপজেলার কোটবাজারে অনুষ্ঠিত র্যালির পর আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী আরও বলেন, উখিয়া-টেকনাফে ‘নো ইয়াবা, নো হেরোইন’ বাস্তবায়ন করা আবশ্যক। মাদক একটি পরিবার, সমাজ এবং দেশকে ধ্বংস করে দেয়। তাই যুবসমাজকে মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে প্রতিরোধ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদ সদস্য হিসেবে সরকারের বরাদ্দের ৪০ শতাংশ যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে জনগণের কাছে বিতরণ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বরাদ্দের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সেজন্য নেতাকর্মীদের সহযোগিতা অপরিহার্য।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।
এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, উখিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব ও যুবনেতা সাদমান জামি চৌধুরীসহ যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুর রহিম সিকদার ও সদস্যসচিব খাইরুল আমিনের নেতৃত্বে আয়োজিত র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন