প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটানোর জন্য যদি বিদেশি নাগরিকরা সরকারি সহায়তা গ্রহণ করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এ ধরনের সুবিধা গ্রহণকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য করা হতে পারে।
শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রদান করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরের সময় চিকিৎসার খরচের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। ভিসার নির্ধারিত শর্ত অমান্য করা বা যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে পরবর্তীতে দেশটিতে প্রবেশের অনুমতি নাও পাওয়া যেতে পারে।
এর আগে, ৩১ অক্টোবর তারিখে দেওয়া আরেক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগের বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। সেখানে উল্লেখ করা হয়, ভিসার ক্ষেত্রে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) অনুযায়ী অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এই তারিখ যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, ২৮ অক্টোবরের এক বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় দূতাবাস। এতে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক সভায় অংশগ্রহণ ও চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসার প্রয়োজন।
মার্কিন দূতাবাস বিবৃতিতে স্মরণ করিয়ে দিয়েছে যে, ভিসার শর্ত মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন