প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণভোটের গণরায় দ্রুত প্রতিষ্ঠা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করার দাবিতে এই মিছিল।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ জনগণ বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ শেষে প্রধান বক্তার বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ রফিকুল ইসলাম বলেন, "জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। গণ-অভ্যুত্থানের আকঙ্ক্ষা ও জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। একইসাথে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্মম হত্যাকাণ্ড পরিচালনাকারী খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
বক্তারা জুলাইয়ের আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন