প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুনভাবে বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে, এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মন্ত্রীর বক্তব্যের কিছু সময় আগে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মন্ত্রী বলেন, "আজই গেজেট হবে, গেজেট মানেই কার্যকর।" তিনি আরও জানান, মেথড অনুযায়ী ২০ পয়সা বাড়ানোর কথা ছিল। বাস মালিকরা এর কম মানতে রাজি হননি এবং তারা মেইনটেন্যান্স কস্টের কথাও উল্লেখ করেছেন।
শেখ রবিউল আলম বলেন, "যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে।" তবে, বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রেলভাড়া সম্পর্কে মন্ত্রী জানান, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক অনুষ্ঠিত হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন