প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মিছিলে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন