প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল নামক এক ডেকোরেটর কর্মীর মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন ফয়সাল। এক সময় বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে যাওয়ার পথে ফয়সালের মৃত্যু ঘটে। ফয়সাল বোর্ডহাটের শাহ আলম ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নোহালী গ্রামে অবস্থিত।
হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাস্টার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে অনুষ্ঠিত হয়। নববধু ঘরে আনা হয় এবং শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন