প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এলডিসি) এবং সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিঅ্যান্ডআর বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির পুলিশ কমিশনার (মেইনটেনান্স) প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সুদীপ্ত কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার (ইকুপমেন্ট) লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে এবং পীর সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের কমিশনার (পেট্রোল-কোতোয়ালি) হিসেবে বদলি করা হয়েছে।
অন্য একটি আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির লালবাগ সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মো. মাহফুজার রহমানকে সরকারি পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা-১) প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ক্যান্টনমেন্ট) হিসেবে এবং সহকারী পুলিশ কমিশনার সাকিলুর রহমানকে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, ৭ জন বদলিকৃত সহকারী পুলিশ কমিশনারকে কর্মস্থলে যোগদানের নিমিত্তে বৃহস্পতিবার ৬ আগস্টের মধ্যেই বর্তমান দায়িত্বভার অর্পণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন