প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে রাজধানীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে আজ বিকাল ৫টার দিকে সেই অস্বস্তি কাটিয়ে রাজধানীতে নেমেছে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। মুষলধারে ঝরে পড়া বৃষ্টির ফলে ঢাকার তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে।
আজ দুপুর ১টার পর থেকেই ঢাকার আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর বিকাল ৫টার দিকে হঠাৎ করেই আকাশ কালো করে নামে বৃষ্টি। রাজধানীর সচিবালয়, ইসলামপুর, নয়াবাজার, বংশাল, পল্টন, শাহবাগ, গুলিস্তান ও উত্তরাসহ প্রায় প্রতিটি এলাকায় একযোগে বৃষ্টি হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। এই প্রতিবেদনের লেখা সময় বিকাল সোয়া ৫ টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।
কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এমনবৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষের মাঝে আনন্দ দেখা গেছে। যারা তীব্র গরমে ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য বৃষ্টির শীতল হাওয়া এক দারুণ উপহার হিসেবে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও রাজধানীবাসীকে বৃষ্টি ঝরার আনন্দ উদযাপনের ছবি ও অনুভূতি প্রকাশ করতে দেখা যাচ্ছে।
তবে বৃষ্টির এই স্বস্তির পাশাপাশি বরাবরের মতোই কিছু ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় ফুটপাতের ব্যবসায়ী ও পথচারীরা কিছুটা বিপদে পড়েছেন। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে গেছে, ফলে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়া এবং রিকশা ও সিএনজি চালকদের বাড়তি ভাড়া দাবি করায় সাধারণ যাত্রীদের ভোগান্তিটা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল, এই বৃষ্টির ফলে তা অনেকটাই কমে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী আরো বৃষ্টিপাত হতে পারে, যা তাপমাত্রা আরও কিছুটা কমিয়ে আনতে সাহায্য করবে।
সাময়িক কিছু নাগরিক ভোগান্তি থাকলেও, তীব্র গরমের হাত থেকে বাঁচতে রাজধানীবাসী এই বৃষ্টিকে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবেই দেখছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন