প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলে ১০ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নতুন ডাকবাংলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এই নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির মন্তব্য করেন, টাঙ্গাইল সদর উপজেলা শহরে অবস্থিত জেলা পরিষদের পুরোনো ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এর ফলে জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অতিথিদের থাকার জন্য ভালো মানের আবাসিক সুবিধার অভাব দেখা দিয়েছে।
তিনি আরও জানান, আধুনিক সুযোগ-সুবিধা ও অত্যাধুনিক নকশায় নতুন এই ডাকবাংলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্বল্প খরচে বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা এখানে অবস্থান করতে পারবেন। একই সঙ্গে এটি টাঙ্গাইলে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন