প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী নুরুল হক।
তায়েফ থেকে জেদ্দা যাওয়ার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত ৪ প্রবাসী বাংলাদেশির বিষয়ে তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
গত সোমবার রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজ থেকে ৭ কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহর দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে চারজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম অন্তর্ভুক্ত রয়েছেন। দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথি অনুযায়ী, নিহত চারজনের বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় অবস্থিত। বর্তমানে মরদেহগুলো আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন