প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পাঁচ তারকা মানের হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে অভিযান পরিচালনা করেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সের শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়।
অভিযানের সময় হোটেল আমারিতে পারমিটবিহীন অবস্থায় মদ্যপানরত সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, কিংফিশার বারে অভিযানের সময় বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া, ব্লিজ আর্ট বারে অভিযান পরিচালনাকালে বারটি বন্ধ অবস্থায় পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়মের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এ ছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৫(১) অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিতকরণ এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. রাজিউর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন