প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থাভাবে থমকে যাওয়া ফাতেমার মেডিক্যালে পড়ার স্বপ্ন পূরণ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছা. ফাতেমা খানম চীনের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তবে অর্থসংকটে তিনি অনিশ্চয়তায় পড়েছিলেন। তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
ফাতেমা খানমের চীনের একটি স্বনামধন্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ ছিল। কিন্তু ভর্তি ফি ও অন্যান্য খরচ বহন করার সামর্থ্য না থাকায় তাঁর বিদেশে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের দৃষ্টিতে এলে তিনি ব্যক্তিগতভাবে ফাতেমাকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরো ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী নিজ হাতে ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এই আর্থিক সহায়তার ফলে ফাতেমা চায়না মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল মন্তব্য করেন, ‘আমাদের এলাকার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবে ঝরে না পড়ে, সেটাই আমাদের লক্ষ্য। ফাতেমা অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী।
তাঁর পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও তাঁর পড়াশোনার প্রয়োজন হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এমন মানবিক সহায়তা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীদের উন্নয়নেই দেশের উন্নয়ন নিহিত।’
ফাতেমা খানমের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তারা আশা করছেন, ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন