প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস নতুন একটি ভিসা আবেদন কেন্দ্র চালুর পরিকল্পনা করেছে, যা বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজতর করবে। এই কেন্দ্রের কার্যক্রম ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর বনানীতে শুরু হতে যাচ্ছে।
নতুন কেন্দ্রের উদ্বোধনের সাথে সাথে সাধারণ ভিসার আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রটি চালু হলে সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহ সংক্রান্ত সকল আবেদন শুধুমাত্র ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে গ্রহণ ও প্রক্রিয়া করা হবে।
তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার জন্য বর্তমান পদ্ধতি অপরিবর্তিত থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন হবে।
নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা হলো: ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।
দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা থাকবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কবে থেকে এই সুবিধা চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে, নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা পূর্বের নিয়ম অনুযায়ী দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেই প্রদান করা হবে।
ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরুর সময়, সেবার সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়ম, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে দূতাবাস জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের নতুন আবেদন কেন্দ্র সংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস আশা প্রকাশ করেছে যে, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসা সংক্রান্ত সেবায় আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন