প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দক্ষিণ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক শিক্ষা উৎসব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-র ৬৫তম আসর শুরু হতে যাচ্ছে। ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনালের উদ্যোগে এই তিন দিনব্যাপী শিক্ষা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর।
এই মেলায় অংশগ্রহণ করবে দেশ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি, আইইএলটিএস এবং টেস্ট প্রিপারেশন সেন্টারসহ শিক্ষা ও ক্যারিয়ার সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান।
মেলায় এক ছাদের নিচে উপস্থিত থাকবে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভিসা এবং ক্যারিয়ার গঠনের বিস্তারিত তথ্য। অভিজ্ঞ কাউন্সিলর এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা যাবে, এবং শিক্ষার্থীরা তাদের স্বপ্নের পথ বেছে নিতে পারবেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি। ফ্রি টিকিট এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন fairconvener.com।
মেলায় যেসব প্রতিষ্ঠান স্টল নিতে পারবে:
১. এডুকেশন কনসালট্যান্সি ও স্টুডেন্ট ভিসা এজেন্সি
২. দেশি-বিদেশি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ও কলেজ
৩. আইইএলটিএস, স্পোকেন ইংলিশ ও ইংলিশ কোচিং সেন্টার
৪. বুক পাবলিশার ও এডুকেশনাল বুকশপ
৫. ট্রাভেল ও এয়ার টিকিটিং এজেন্সি
৬. ক্যারিয়ার কাউন্সিলিং ও স্কিল ট্রেনিং
৭. ব্যাংক, মানি এক্সচেঞ্জ ও ইন্স্যুরেন্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন