প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর, মাগুরা এবং নড়াইল জেলার সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার দুপুরে, মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে ফিতা কেটে বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
জেলা মালিক সমিতি সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসের ট্রিপ ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে, ২০১১ সাল থেকে দুই জেলা মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছিল।
এ কারণেই মাগুরা থেকে নড়াইল যাত্রীরা ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া মাগুরার বাসে শালিখা উপজেলা গঙ্গারামপুর পর্যন্ত যেতে পারতেন। পরে সেখানে থেকে অন্য বাসে যেতে হতো, ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতেন।
এ বিষয়ে সমাধানের জন্য উভয় মালিক সমিতির মধ্যে বেশকয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু সমাধান হয়নি।
সম্প্রতি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এই বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করে, নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা বাস মিনি বাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইসহাক মল্লিকসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন