প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কামারবাড়ী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে অংশগ্রহণকারী র্যাব-৬-এর একটি দল ভাটিয়াপাড়া ক্যাম্পের অধীনে কাজ করছিল।
আটককৃতদের মধ্যে একজন হলেন, মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭১)। অপরজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাস থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও মাইক্রোবাসসহ আটক দুজনকে মুকসুদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের গোপালগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন