প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত থাকলেও ট্রাভিস হেড নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে বিশ্রাম দেওয়ার জন্য রাজি হয়েছে। তার পরিবর্তে ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরি টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিখিল তাসমানিয়া এবং বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলছেন। তিনি এর আগে অস্ট্রেলিয়া জাতীয় দলে কখনও সুযোগ পাননি। এ কারণে বাংলাদেশ সিরিজে তাঁর অভিষেকের অপেক্ষা থাকবে।
ক্রিকেটে নিখিলের যাত্রার গল্পটি সত্যিই নাটকীয়। দিল্লিতে জন্ম নেওয়া নিখিল ১২টি টি-টোয়েন্টি এবং ২টি লিস্ট 'এ' ম্যাচ ভারতের পাঞ্জাব প্রদেশের হয়ে খেলেছেন।
২০২০ সালে কুইন্সল্যান্ডে থাকা তাঁর চাচাকে দেখতে অস্ট্রেলিয়া সফরে যান নিখিল। কিন্তু সে সময় কোভিড-১৯ মহামারির কারণে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে গেলে তিনি সেখানেই আটকে পড়েন।
বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত একটি অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। যদিও এখনও দেশটির স্থায়ী নাগরিকত্ব পাননি, কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী টানা পাঁচ বছর অস্ট্রেলিয়ায় বসবাসের সুবাদে জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা তিনি অর্জন করেছেন।
ব্রিসবেনে গ্রেড ক্রিকেট খেলার সময় তৎকালীন হারিকেনস বোলিং কোচ জেমস হোপসের নজরে আসেন নিখিল। এরপর বিগ ব্যাশ লিগে (BBL) হোবার্ট হারিকেনসের হয়ে তিনি দুর্দান্ত তিনটি মৌসুম কাটান। ২০২৪-২৫ মৌসুমে দলের বিগ ব্যাশ শিরোপা জয়ে তাঁর বড় ভূমিকা ছিল।
সম্প্রতি তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিখিলের অভিষেক ঘটে। শেফিল্ড শিল্ডে তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং ৫ উইকেটও শিকার করেছেন। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি, সর্বশেষ আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ছিলেন।
নিখিল চৌধুরীকে দলে নেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন, 'নিখিল বেশ কিছুদিন থেকে আমাদের নজরে ছিল। পাকিস্তান সফরের আগে ব্রিসবেনে প্রাক-মৌসুম ক্যাম্পে সে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই অনুশীলন করেছে। বিগ ব্যাশ এবং ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের দারুণ মুগ্ধ করেছে। বাংলাদেশে নিখিল মূল্যবান অভিজ্ঞতা লাভ করবে এবং আগামী সপ্তাহে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশ নির্বাচনের সময় সে অবশ্যই বিবেচনায় থাকবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন