প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, এবং এটি আবারও প্রমাণিত হলো।
তিনি বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বক্তব্যটি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এত সুন্দর, সুশৃঙ্খল এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে সক্ষম হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের গোষ্ঠীর মানুষেরা নিরাপদে থাকতে পারবেন, নিরাপদে ধর্ম পালন করতে পারবেন এবং উৎসব উদযাপন করতে পারবেন।
রাশেদ খান আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকেন। এটি আবারও প্রমাণিত হলো। প্রমাণিত হলো যে, ফ্যাসিবাদী জমানায় রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের প্রভূ রাষ্ট্রের আশীর্বাদ পেতেই মন্দিরে পরিকল্পিত হামলা করা হয়েছে।
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে পুলিশ, প্রশাসন, আনসার-ভিডিপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি উল্লেখ করেন যে, রাত জেগে পাহারা দিয়ে তাঁরা উৎসবের নিরাপত্তা নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন