প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের অযৌক্তিক সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, যদিও সরকারের মজুরি বোর্ড গঠনের পরও। পুলিশের সন্দেহ, এই আন্দোলনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। আজ সকালে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে চলমান পরিস্থিতি সম্পর্কে এই তথ্য জানান।
সরেজমিনে দেখা যায়, লাঠিসোটা ও ইট-পাটকেলসহ গার্মেন্টস শ্রমিকরা যখন বিমানবন্দর মহাসড়কে মিছিল নিয়ে উঠতে চেষ্টা করে, তখন পুলিশের তোপের মুখে পালিয়ে যায়। এর ফলে বিমানবন্দর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, সরকার ইতোমধ্যে শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য একটি ওয়েজ বোর্ড গঠন করেছে, যেখানে শ্রমিক নেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন। তবুও, কিছু লোক জোরপূর্বক অন্যান্য গার্মেন্টস বন্ধ করে লোকসংখ্যা বাড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য হলো বিমানবন্দরগামী হাইওয়ে অবরোধ করা, যার ফলে বিদেশগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ডিসি রেজাউল করিম এক প্রশ্নের জবাবে বলেন, জনদুর্ভোগ এড়াতে পুলিশ এই রাস্তা সচল রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের সাথে কথা বলতে গেলে তারা লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয় এবং দূরে থাকা একটি গাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ওয়াটার ক্যানন এবং পরে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে পুলিশ তাদের ওপর সরাসরি কোনো বলপ্রয়োগ বা আঘাত করেনি এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আন্দোলনের ধরন সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন যে, এর কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব নেই। বিক্ষোভে ১২-১৫ বছর বয়সী অনেককে দেখা গেছে। এ বিষয়ে তিনি বলেন, তাদের পরনে কোনো ইউনিফর্ম ছিল না, যা থেকে পুলিশের সন্দেহ এরা প্রকৃত শ্রমিক নয় বরং বহিরাগত।
এই আন্দোলনের পেছনে কোনো বিশেষ মহলের ইন্ধন রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তা গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন