প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারানের খারাপ রেকর্ডের জন্য কি ইংল্যান্ড পরাজিত হলো? এই প্রশ্নটি অনেকের মনে আসছে।
এর পেছনে রয়েছে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান করেও ইংল্যান্ডের জয়লাভ করতে না পারা। এক দিনের ম্যাচে ৪০০+ রান করে ব্রিটিশদের কখনো হারতে হয়নি অতীতে।
কিন্তু আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকসের রেকর্ড ডাবল সেঞ্চুরির ম্যাচেও পরাজিত হয় ইংল্যান্ড।
এই পরাজয়ের প্রধান কারণ ছিল বাজে বোলিং। এবং এজন্য দায়ী করা হচ্ছে স্যাম কারানকে। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট লাভ করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো বোলারের জন্য এটি এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।
এই রেকর্ড গড়ার সময় স্যাম কারান নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন তিনি। ইংলিশ বোলারদের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।
আজ ৯ ওভারে স্যাম কারান খরচ করেন ১০৩ রান। ৪৩তম ওভারে তিনি ২০ রান, ৪৭তম ওভারে ১৯ রান এবং ৩৮তম ওভারে ১৮ রান খরচ করেন। মোট ৩ ওভারে তিনি ৫৭ রান খরচ করেছেন।
আজ প্রথমে ব্যাটিং করে হ্যারি ব্রুকসের (২০২) ডাবল সেঞ্চুরি এবং উইল জ্যাকস (৬৬*), জো রুট (৫৯) ও টম ব্যান্টনের (৫০) ফিফটির সুবাদে ইংল্যান্ড ২ উইকেটে ৪২৯ রানের বিশাল স্কোর গড়ে।
৩০০ বলে ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে পবন রত্নায়েকের (১৩০) সেঞ্চুরি; আবিস্কা ফার্নান্দো (৯৭), দাসুন শানাকা (৯৭) ও জ্যানিথ লিয়ানাগের (৬১*) ফিফটির সুবাদে শ্রীলংকা দাপুটে জয় লাভ করে। রান তাড়া করতে নেমে এদিন শ্রীলংকা নতুন রেকর্ড গড়েছে। এর আগে ওয়ানডে ক্রিকেটে এত রান তাড়া করে জয়ী হতে পারেনি তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন