প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান বিরোধের সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত রাশিয়া, যদি উভয় পক্ষ এতে আগ্রহ দেখায়।
রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কো এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, "সব পক্ষ যদি এ ধরনের আগ্রহ দেখায়, তবে আমরা (মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে) প্রস্তুত।"
রুদেঙ্কো আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সমস্যা সমাধানের জন্য তারা পূর্বে কিছু প্রস্তাব পেশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই প্রস্তাবগুলো কোনো সমর্থন পায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন