প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি তৃতীয়বার মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সাথে তৃতীয় সন্তানের আগমন নিয়ে নেটদুনিয়ায় এমন জল্পনা তৈরি হয়েছে। কিন্তু অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারিনা মোটেও অন্তঃসত্ত্বা নন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটা এই গুঞ্জনের শুরুতে ভূমিকা রেখেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কারিনা বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। তখন তার এক সহযোগী কারিনার সামনে ছাতা ধরে হাঁটছিলেন।
ভিডিওটি দেখে নেটিজেনদের একটি অংশের ধারণা হল, ছাতার আড়ালে কারিনা তার ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন। এর পরেই মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে যে তিনি অন্তঃসত্ত্বা।
তবে কারিনার ঘনিষ্ঠ একজন সূত্র এই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নয়। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের ধরন বা সাম্প্রতিক ছুটিতে খাওয়ার কারণে তিনি কিছুটা ভিন্ন দেখাতে পারেন। তাই ভিডিওতে ছাতা ব্যবহারের ঘটনাকে কোনোভাবে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখা যায় না।
সাইফ-কারিনা দম্পতির ইতোমধ্যে দুইটি সন্তান রয়েছে, তৈমুর এবং জেহ। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে তারা পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন।
এর আগে, এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হন, এমনটি তিনি চান না। দুই সন্তানের সঙ্গে বর্তমানে বেশ সুখেই সংসার করছেন এই তারকা দম্পতি।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন